কালবৈশাখী ঝড়ের মত বিজেপি ধ্বংস হয়ে যাবে, বললেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো - The News Lion

কালবৈশাখী ঝড়ের মত বিজেপি ধ্বংস হয়ে যাবে, বললেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো





দি নিউজ লায়ন ; শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গড়বেতা তিন নম্বর ব্লকের কড়সা অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে বঙ্গ ধ্বনি কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্য সরকারের সাফল্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড গ্রামবাসীদের হাতে তুলে দেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো। তিনি গ্রামবাসীদের কাছে গিয়ে তাদের অভাব-অভিযোগের কথা শোনেন। তিনি গ্রামবাসীদের বলেন আপনারা কোন চিন্তা করবেন না। আপনাদের পাশে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। জিনি সুখে দুঃখে সব সময় মানুষের পাশে থাকেন। 


তাই বিজেপির   মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান এবং আগামী দিনে বাংলা থেকে বিজেপিকে ধ্বংস করার জন্য গণ-আন্দোলনে সকলে শামিল হবেন। বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন বিজেপি নেতারা গ্রামে গ্রামে গিয়ে বলছে কালবৈশাখী ঝড়ে যেমন আম পড়ে সেই কালবৈশাখী ঝড়ের মত তৃণমূল কংগ্রেস ধ্বংস হয়ে যাবে। আগামী জানুয়ারি মাসে তৃণমূল বলে কিছু থাকবে না। 


তার প্রতুত্তরে বিধায়ক শ্রীকান্ত মাহাতো  বলেন কারা থাকবে কারা থাকবে না তা ঠিক করবে জনগণ। আমরা জনগণের কাছে দায়বদ্ধ, আমরা বিজেপির কাছে দায়বদ্ধ নয়। কারণ বিজেপির মত একটা মিথ্যাবাদী সাম্প্রদায়িক দল গোটা দেশজুড়ে মানুষের উপর নির্মম অত্যাচার চালাচ্ছে। যে রাজনৈতিক দল মিথ্যা ছাড়া সত্যি কথা বলে না, তার নাম হলো বিজেপি। তাই তিনি বিজেপিকে রীতিমতো হুমকি দিয়ে বলে আগামী দিনে কারা থাকবে তার দায়ভার বিজেপির নয়। কিন্তু বিজেপিকে বাংলার মানুষ কোনোদিনই ক্ষমতায় নিয়ে আসবে না। 


তিনি আরো বলেন যে যারা স্বপ্ন দেখছেন যে কালবৈশাখী ঝড়ের মত তৃণমূল ধ্বংস হয়ে যাবে,কিন্তু তৃণমূল ধ্বংস হবে না। তৃনমূল আছে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে ছিল আগামী দিনেও পাশে থাকবে ।কিন্তু বিজেপি আগামী দিনে কালবৈশাখী ঝড়ের মত ধ্বংস হয়ে যাবে। বাংলায় বিজেপির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। বাংলায় সরকার গড়া তো দূরের কথা বিরোধীদলের আসন পাবে না বিজেপি। তাই তিনি বিজেপিকে হুংকার দিয়ে বলেন আগুন নিয়ে খেলবেন না। 


মানুষ কাদের সাথে আছে তা বিধানসভা নির্বাচনে প্রমাণ হবে। যদি হিম্মত থাকে বিধানসভা ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করুক বিজেপি।তাহলে বুঝবো ওদের বুকের পাটা রয়েছে। তা না বলে গ্রামে গ্রামে গিয়ে মানুষকে উস্কানি দিয়ে অপপ্রচার করা হচ্ছে। এই অপপ্রচারের যোগ্য জবাব দিবে বাংলার জনগণ। তিনি বলেন জঙ্গলমহলের মানুষ বিজেপিকে আগেই প্রত্যাখ্যান করেছিল। 


লোকসভা নির্বাচনে মানুষকে ভুল বুঝিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়েছিল। বলেছিল দুই কোটি মানুষের চাকরি হবে, কজন মানুষ কে ওরা চাকরি দিয়েছে, এখন বলছে ৭৫ লক্ষ মানুষ কে বিজেপি ক্ষমতায় এলে বিজেপি চাকরি দেবে। যারা লোকসভা নির্বাচনে বলেছিলে দুই কোটি বেকারের চাকরি হবে, প্রতিটি মানুষের একাউন্টে ১৫ লক্ষ টাকা করে ঢুকবে। 


তিনি ওই এলাকার গ্রামবাসীদের বলেন যদি আপনাদের কোন ব্যক্তির একাউন্টে ১৫ লক্ষ টাকা করে ওরা দিয়ে থাকে। তাহলে আমি তৃণমূল দল ছেড়ে দেবো,আর রাজনীতি করবো না।তা না হলে ওরা বলুক যে এভাবে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না। এই বলে তীব্র ভাষায় তিনি শুক্রবার আক্রমণ করেন বিজেপিকে। 


শুক্রবার যেভাবে তার সাথে মানুষ সামিল হয়েছিলেন তা দেখে রীতিমত খুশি এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। মা-বোনেরা থেকে এলাকার সর্বস্তরের মানুষ তার সাথে কথা বলেন ।তার হাত থেকেই উন্নয়নের রিপোর্ট কার্ড নেন এবং তারা তৃণমূলের পাশে রয়েছে বলে বিধায়ক শ্রীকান্ত মাহাতো কে আশ্বাস দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.